
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লাগাতার বৃষ্টি ও হরপা বানের হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। মৃত্যু হয়েছে ছ’জনের। আহত হয়েছেন আরও ১০ জন। এখনও পর্যন্ত বৃষ্টিতে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৪টি রাস্তা।ভারী বর্ষন ও ধসের কারনে রবিবার সন্ধ্যা থেকে মান্ডি এবং কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকরা। কমপক্ষে ১৫ কিমি রাস্তা জুড়ে যানজট। আটকে পড়েছেন প্রায় ২০০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক।
আবহাওয়ার এরুপ অবস্থার দরুন কেউই হোটেল পাচ্ছেন না। বিশেষত, শিশুদের নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। কেউ ধাবায় রাত কাটিয়েছেন। কেউ আবার বাসেই বসে থেকেছেন। ওই পর্যটক আরও জানিয়েছেন, রবিবার বিকেল ৫টা থেকে জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে। এখনও রাস্তা সারাই করা হয়নি।
স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন হিমাচলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হিমাচলের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। হড়পা বানে ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গাড়িও।
