Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Viswakarma Yojona: ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্পের সূচনা, খুশির আবহ কারিগর মহলে

Vishwakarma Puja 2023 (Symbolic Picture)
Vishwakarma Puja 2023 (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : প্রতীক্ষিত ''বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্প''-র সূচনা হচ্ছে ১৭ সেপ্টেম্বর, রবিবার। ওই দিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পকে ঘিরে খুশির আবহ দেশের কারিগর মহলে। ১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনায় দেশের ‘প্রথাগত কারিগরেরা’ ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ পাবেন। এ বছর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন। ঘটনাচক্রে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিনই ১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা প্রকল্প চালু হবে, এই প্রকল্পের ফলে প্রায় ৩০ লক্ষ কারিগর উপকৃত হবেন।

এই প্রকল্পে প্রথম দফায় ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কারিগরেরা। দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছর বাজেটে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্পে’র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কী ভাবে হয়, তা শেখানো হবে।

You might also like!