Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

IMD Gives update on Monsoon: অনুকূল হচ্ছে পরিস্থিতি, বর্ষার বিস্তার নিয়ে সুখবর দিল আইএমডি

The situation is favorable, IMD gave good news about the spread of monsoon
The situation is favorable, IMD gave good news about the spread of monsoon

 

নয়াদিল্লি, ২৬ জুন: পরিস্থিতি একেবারেই অনুকূল, আগামী ২-৩ দিনের মধ্যেই গুজরাট-সহ দেশের আরও কয়েকটি রাজ্যে অগ্রসর হবে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর আরব সাগর, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের কিছু অংশে অগ্রসর হবে বর্ষা। এছাড়াও ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ এবং পঞ্জাব ও হরিয়ানার উত্তরাংশে বর্ষা অগ্রসর হবে।

বর্ষার বিস্তারলাভের সঙ্গে সঙ্গেই বৃষ্টিও বাড়বে। আইএমডি জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত কোঙ্কান ও গোয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ২৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টি হবে। উত্তর-পূর্বের রাজ্য অসম ও মেঘালয়ে ২৭-২৯ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা ও উত্তরাখণ্ডের কিছু অংশেও ২৮-২৯ জুন ভারী বৃষ্টি প্রত্যাশিত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…