Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Interstate gang of highway: হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য গ্যাংকে পাকড়াও করে বড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ

Interstate gang of highway (File Picture)
Interstate gang of highway (File Picture)

 

চন্ডিগড়, ১০ ফেব্রুয়ারি: হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য গ্যাংকে পাকড়াও করে বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। শনিবার পঞ্জাব পুলিশ জানিয়েছে যে তাঁরা ৫ জনকে গ্রেফতার করে হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য দলকে পাকড়াও করেছে।

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব শনিবার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে পুলিশ ৩টি পিস্তল এবং ২০টি তাজা কার্তুজও উদ্ধার করেছে। সেইসঙ্গে রাজপুরা হাইওয়ে থেকে ওই ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।

ডিজিপি গৌরব যাদব সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন যে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৭, ৩৯৫, ৩৯২,৩৮২, ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র আইনের অধীনে ২০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলাগুলি নয়াদিল্লিতে নথিভুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি পিস্তল ও ২০টি তাজা কার্তুজ ছাড়াও এদিন একটি গাড়ি এবং ভারি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…