Country

2 years ago

Droupadi Murmu:রাষ্ট্রপতি আজ থেকে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং রাজস্থান সফরে

President on visit to three states from today
President on visit to three states from today

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : রাষ্ট্রপতি সোমবার থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনটি রাজ্যে সফর করবেন। এই সময়ে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং রাজস্থান সফরে থাকবে রাষ্ট্রপতি। তিনি সোমবার খড়্গপুরের আইআইটি -এর ৬৯-তম সমাবর্তনে অংশ নেবেন। এরপরে তিনি বোলারুমে (সেকেন্দ্রাবাদ) অবস্থিত 'রাষ্ট্রপতি নিলয়মে' যাবেন।

এরপর রাষ্ট্রপতি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হায়দরাবাদে, হায়দরাবাদ পাবলিক স্কুল সোসাইটির শতবর্ষ উদযাপনে অংশ নেবেন। ২০ ডিসেম্বর মুর্মু তেলেঙ্গানার ভুবনগিরি জেলার পোচামপল্লিতে বস্ত্র মন্ত্রকের হ্যান্ডলুম, স্পিনিং ইউনিট এবং থিম প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। তিনি স্থানীয় তাঁতিদের সঙ্গেও আলাপ-আলোচনা করবেন। রাষ্ট্রপতি ওইদিন সন্ধ্যায় সেকেন্দ্রাবাদে এমএনআর এডুকেশনাল ট্রাস্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতি ২১ ডিসেম্বর রাষ্ট্রপতি নিলয়মে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। পরের দিন ২২ ডিসেম্বর তিনি রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ প্রমুখদের জন্য রাষ্ট্রপতি নিলয়মের একটি বাড়িতে সংবর্ধনার আয়োজন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৩ ডিসেম্বর রাজস্থানের পোখরানে সরাসরি ফায়ারিং অনুশীলন দেখবেন।

You might also like!