Country

2 years ago

Loksabha and RS adjourned: তুমুল হইহট্টগোলে মঙ্গলেও উত্তাল সংসদ, বিরোধীদের সতর্ক করলেন অধ্যক্ষ বিড়লা

Parliament (File Picture)
Parliament (File Picture)

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: সংসদ ভবনের নিরাপত্তা বিচ্যুতি ইস্যু ও ৯২ জন বিরোধী সাংসদকে বহিষ্কার করার প্রেক্ষিতে মঙ্গলবার উত্তাল হল সংসদ। মঙ্গলবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার পর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যু ও ৯২ জন বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে হইহট্টগোল শুরু করেন বিরোধী দলের সাংসদরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর বারোটা অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। এদিন প্ল্যাকার্ড দেখিয়ে সংসদের ভিতরে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। তাঁদের সতর্ক করেন অধ্যক্ষ ওম বিড়লা।

একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। বিরোধী সাংসদদের তুমুল হট্টগোলের মধ্যেই দুপুর বারোটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিকে, শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য ৯২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে এদিন সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। উপস্থিত ছিলেন এনসিপি-র শরদ পওয়ার এবং কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। খাড়গে এদিন বলেছেন, "এমনটা হওয়া গণতন্ত্রের পক্ষে কাম্য নয়।" কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "কী হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন।"


You might also like!