
নাগপুর, ১২ ডিসেম্বর : ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটি অবৈধ-নিষিদ্ধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে, বলে মঙ্গলবার মন্তব্য করেন দেবেন্দ্র ফড়নাভিস। মঙ্গলবার শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্য বিধান পরিষদে দেবেন্দ্র ফড়নবিশ একথা বলেন।
ইনস্টাগ্রামে মাদক-সম্পর্কিত কার্যকলাপের উদ্বেগজনক বৃদ্ধির বিষয়ে চিন্তাপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি মঙ্গলবার বলেন, প্ল্যাটফর্মটি অবৈধ পদার্থের বাজারে রূপান্তরিত হয়েছে। ডার্ক নেটের মাধ্যমেও মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, "ইনস্টাগ্রাম মাদক দ্রব্যের বাজার হিসাবে আবির্ভূত হয়েছে যেখানে অর্ডার দেওয়া হচ্ছে। জিপে এবং ইউপিআই- এর মাধ্যমে অর্থ প্রদান করা হচ্ছে এবং বিতরণ করা হচ্ছে "। রাজ্য বিধান পরিষদে এদিন বিধায়ক মহাদেব জানকর, শচীন আহির, অনিল পরব এবং অন্যান্যদের প্রশ্নের জবাব দিয়ে ফড়নবিশ বলেন, এই বিষয়ে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কুরিয়ার কোম্পানিগুলোকে পার্সেল যাচাই-বাছাই করার জন্য আবেদন করা হয়েছে এবং মাদক ব্যবসা রোধে কুরিয়ার অফিসে বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
