Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Pushkar Singh Dhami: হিমালয়ই অটল থাকতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে, সুড়ঙ্গ উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী ধামির

The Himalayas inspired us to persevere and move forward, said Chief Minister Dhamir on tunnel rescue
The Himalayas inspired us to persevere and move forward, said Chief Minister Dhamir on tunnel rescue

 

উত্তরকাশি, ২৯ নভেম্বর: হাল ছাড়েননি তিনি, প্রতিনিয়ত খোঁজখবর নিতেন, অতি ব্যস্ততার মধ্যেও প্রায় প্রতিদিনই উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গের উদ্ধারকাজ দেখতে আসতেন তিনি। মঙ্গলবার রাতে ৪১ জন শ্রমিক উদ্ধারের পরও তিনি ঘটনাস্থলে ছিলেন, জড়িয়ে ধরেন সবাইকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মন জয় করে নিয়েছেন সবার। বুধবার তিনি জানান, "হিমালয়ই অটল থাকতে ও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।"

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন উত্তরকাশির সিল্কিয়ারা টানেল উদ্ধারে জড়িত টিপিপি কর্মীদের সঙ্গে দেখা করেছেন। সকলকে কুর্নিশ জানান তিনি। পরে বলেন, "এই উদ্ধার অভিযান চ্যালেঞ্জে পরিপূর্ণ ছিল...হিমালয় আমাদের দৃঢ় ও অটল থাকতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।" মুখ্যমন্ত্রী ধামি এদিন চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে উদ্ধার হওয়া ৪১ জনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের হাতে চেক হস্তান্তর করেন। সকলের কুশল কামনা করেছেন মুখ্যমন্ত্রী ধামি।

You might also like!