Country

2 years ago

Anurag Thakur:তারিখ ও মাস বদলেছে, কিন্তু কাজ করার প্রতিশ্রুতির কোনও পরিবর্তন হয়নি : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শনিবার দিল্লির এনএমসি-তে ২০২৪ সালের জন্য ভারত সরকারের ক্যালেন্ডারের সূচনা করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "তারিখ ও মাস বদলেছে, বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু একটি বিষয় যা পরিবর্তিত হয়নি তা হল, আমাদের কাজ করার প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত সরকার, একটি উন্নত ভারতের (বিকশিত ভারত) প্রতিশ্রুতি এবং সেই কারণেই দেশ এখন সমস্বরে বলছে 'ভরোসা বরকারর, মোদী সরকার'।"

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "স্টার্টআপের ক্ষেত্রে আগে ভারত কোথাও ছিল না, কিন্তু এখন ভারত তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এটি ভারতের যুবকদের শক্তি এবং স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের সাফল্য... একইভাবে, আমরা বিশ্বের ফার্মা হাব হয়েছি।"

You might also like!