Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Mohan Yadav :মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর

Current Chief Minister Mohan Yadav met former Chief Minister Shirbaj Singh Chouhan
Current Chief Minister Mohan Yadav met former Chief Minister Shirbaj Singh Chouhan

 

ভোপাল, ২৬ ডিসেম্বর : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিরবাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব। মঙ্গলবার সকালে তাদের দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। মন্ত্রিসভা সম্প্রসারণের পর মঙ্গলবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। মন্ত্রিসভার বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁর সঙ্গে দেখা করতে শিবরাজের বাসভবনে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন শিবরাজের বাসভবন ৬, শ্যামলা পাহাড়ে গেলে শিবরাজ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এই সাক্ষাতের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে তাঁর বাসভবনে একটি সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ-এ তাঁদের মধ্যে রাজ্যের অগ্রগতি এবং জনকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি অর্থপূর্ণ আলোচনা হয়। মন্ত্রীদের দফতর বণ্টন ও মন্ত্রিসভার বৈঠকের আগে এদিনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুমান, মধ্যপ্রদেশে মন্ত্রিসভার বিভাগ বরাদ্দের আগে শিবরাজ সিং চৌহানের সঙ্গে এনিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।


You might also like!