
দিল্লি, ৭ আগস্ট : দিল্লির শাহদরা জেলার বিশ্বাস নগরে রবিবার আত্মহত্যা করেছেন এক মোবাইল ব্যবসায়ী। মৃতের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয় বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর ব্যবসায় লোকসান হওয়াতেই তিনি আত্মহত্যার মত এইরকম চরম পদক্ষেপ নিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃত ব্যবসায়ীর নাম যতীন অরোরা। তাঁর বয়স ৪২ বছর। তিনি বিশ্বাস নগরে পরিবারের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। তাঁর এক ছেলে এবং এক মেয়ে আছে। অরোরার বাড়ির কাছে ৬০ ফুট রোডে একটি মোবাইলের দোকান আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বাড়িতে পৌঁছে যতীনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
