Country

2 years ago

Revanth Reddy: তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত! কে তিনি?

Rewant Reddy (File Picture)
Rewant Reddy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৭ই ডিসেম্বর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেবন্ত রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। সঙ্গে ছিল ১০ বিধায়ক। তাঁরাও মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রেবন্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

জানুন পরিচয় 

১৯৬৯ সালের ৮ নভেম্বর জন্ম রেবন্ত রেড্ডির। মেহবুবনগর জেলার এক অ-রাজনৈতিক পরিবারে জন্ম নেন রেবন্ত। পরবর্তীতে কংগ্রেস নেতা জয়পাল রেড্ডির মেয়ে গীতাকে বিয়ে করেন তিনি। শোনা যায়, রাজনীতি শুরু করার আগে রিয়েল এস্টেটের ব্যবসা করতেন রেবন্ত রেড্ডি ৩০ বছর বয়সে জুবলি হিলস হাউসিং সোশাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন রেড্ডি। জুবিলি হিলস এলাকাতেই থাকেন একাধিক প্রভাবশালী তারকা। ২০০৭ সালে পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হাসিল করেন। ঠিক এক বছর আগেই জেলা পরিষদের সদস্য হিসাবে জয়লাভ করেছিলেন রেবন্ত।

You might also like!