স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee is not going to the meeting
Mamata Banerjee is not going to the meeting

 


কলকাতা, ১৮ অক্টোবর  চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে ওই বৈঠকে যোগ দিতে পারেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং পুলিশের ডিজি মনোজ মালব্য। মঙ্গলবার নবান্ন-র তরফে এমনটাই জানানো হয়েছে।

এই সঙ্গে নবান্ন-র তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, অন্য কোনও কারণ নয়, রাজ্যের ভাইফোঁটা, ছটপুজোর মতো উৎসব চলার জন্যই মুখ্যমন্ত্রী ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে পারবেন না।

জানা গিয়েছে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় অমিত শাহ। দিল্লির কাছে হরিয়ানার সুরজ কুণ্ডে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের নাম চিন্তন শিবির। সেই চিন্তন শিবির বৈঠকেই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে না বলে এদিন নবান্ন-এর তরফে জানানো হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…