Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Surat textile store fire : সুরাটের টেক্সটাইল স্টোরের আগুন এখনও নেভেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল

Surat textile store fire
Surat textile store fire

 

সুরাট, ২৭ ফেব্রুয়ারি : এখনও নিয়ন্ত্রণে এল না সুরাটের শিব শক্তি টেক্সটাইল স্টোরের আগুন। বৃহস্পতিবারও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এমতাবস্থায় প্রধান দমকল অফিসার বলেছেন, সুরাটের শিব শক্তি টেক্সটাইল মার্কেটের "প্রায়" অর্ধেক পুড়ে গিয়েছে। এদিন সকালেই ঘটনাস্থলে যান সুরাটের পৌর কমিশনার শালিনী আগরওয়াল। তিনি বলেছেন, "এর আগের দিন সন্ধ্যায় এখানে আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল, যা নিভিয়ে ফেলা হয়েছিল, কিন্তু গতকাল সকালে আবারও এখানে আগুনের খবর পাওয়া গিয়েছে, তারপর থেকে দমকল অবিরাম কাজ করছে। সব বড় প্রাইভেট কোম্পানির ফায়ার ডিপার্টমেন্টও এখানে আনা হয়েছে। জলের প্রাপ্যতাও নিশ্চিত করা হচ্ছে। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করছে। বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।"

বৃহস্পতিবার সকালেও দাউদাউ করে জ্বলছে সুরাটের শিব শক্তি টেক্সটাইল স্টোর। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রধান দমকল অফিসার বসন্ত কুমার পারিখ বলেন, "ভিতরে তাপমাত্রা অত্যন্ত বেশি, কারণ সেখানে প্রচুর সামগ্রী রাখা ছিল। গতকাল সকাল ৮টা নাগাদ আমরা প্রথম ফোন পাই। আমরা বিল্ডিংয়ের কাঠামোর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত নই। আমরা একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করছি এবং বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করছি। প্রায় ৫০ শতাংশ স্টোরে আগুন লেগেছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…