Country

2 years ago

Supreme court :ভি সেন্থিল বালাজির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, ইডি-কে জেরার অনুমতি

Supreme court
Supreme court

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি ও তাঁর স্ত্রী, কিন্তু তাঁদের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বালাজির আবেদন খারিজ করার পাশাপাশি তাঁকে ইডি জেরা করতে পারবে, সেই অনুমতিও দিয়েছে সর্বোচ্চ আদালত।

অর্থ তছরুপ মামলায় জুন মাসে সেন্থিলকে গ্রেফতার করেছিল ইডি। মাদ্রাজ হাইকোর্ট এই গ্রেফতারিকে বৈধ বলেছিল, কিন্তু এই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম দ্বারস্থ হয়েছিলেন তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি ও তাঁর স্ত্রী। সোমবার তাঁদের চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ১২ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের জন্য তাঁর ইডি-র হেফাজত মঞ্জুর করেছে।


You might also like!