Country

2 years ago

Air Pollution of Delhi : রাজধানীতে বায়ুদূষণ : দিল্লি ও পঞ্জাব-সহ ৫ রাজ্যকে হলফনামা জমা দিতে সুপ্রিম নির্দেশ

Supreme Court of India (File picture)
Supreme Court of India (File picture)

 

নয়াদিল্লি, ৩১ অক্টোবর : শীত আসার আগেই বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে। খারাপ অবস্থা দিল্লি লাগোয়া পঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানাতেও। দূষিত হচ্ছে রাজস্থানের বাতাসও। এই দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান সরকারকে বায়ুদূষণ রোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে, মঙ্গলবার সকালেও মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল রাজধানী দিল্লি, খারাপ আবহাওয়া ছিল দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের নয়ডাতেও। দূষণ রুখতে দিল্লি সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ফের জানালেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। তাঁর কথায়, "দিল্লিতে বাতাসের গতিবেগ কমেছে এবং ঠান্ডা বাড়ছে। পরিস্থিতি থমকে আছে। আমরা সব দিক পর্যবেক্ষণ করছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা আগামীকাল আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও ডেকেছি যাতে আমরা পরিস্থিতি পর্যালোচনা করতে পারি এবং পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারি।"

You might also like!