Breaking News

 

Country

2 years ago

Sukhwinder sing Sukhu : পেটে সংক্রমণে অসুস্থ হিমাচলের মুখ্যমন্ত্রী, সুখু চিকিৎসাধীন হাসপাতালে

Sukhwinder Singh Sukhu (File picture)
Sukhwinder Singh Sukhu (File picture)

 

শিমলা, ২৬ অক্টোবর : পেটে সংক্রমণে অসুস্থ হয়ে পড়লেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। মুখ্যমন্ত্রীকে শিমলার ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আল্ট্রাসাউন্ড রিপোর্ট স্বাভাবিক রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রী আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। 

বৃহস্পতিবার সকালে শিমলার ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র মেডিকেল সুপার ডাঃ রাহুল রাও বলেছেন, "পেটে সংক্রমণের কারণে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি শিমলা) ভর্তি করা হয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট স্বাভাবিক রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা মুখ্যমন্ত্রীর সমস্ত ডাক্তারি পরীক্ষা করেছি এবং রিপোর্ট স্বাভাবিক রয়েছে। তাঁকে আইজিএমসি-তে ভর্তি করা হয়েছে এবং আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি এবং আরও পরীক্ষা করছি।"

You might also like!