শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের উপর হামলার পিছনে এক সন্ত্রাসীর হাত: ডিআইজি

শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের উপর হামলার পিছনে এক সন্ত্রাসীর হাত: ডিআইজি
শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের উপর হামলার পিছনে এক সন্ত্রাসীর হাত: ডিআইজি

 

শ্রীনগর, ১৫ অক্টোবর : শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের উপর হামলার পিছনে এক সন্ত্রাসবাদীর মদত রয়েছে বলে মধ্য কাশ্মীর এবং দক্ষিণ কাশ্মীরের রেঞ্জ-র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুজিত কুমার শনিবার জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার পিছনে একজন সন্ত্রাসী ছিল, যে আজ শোপিয়ানে একজন কাশ্মীরি পন্ডিতকে গুলি করে হত্যা করে।সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুজিত কুমার বলেন, এটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে একজন সন্ত্রাসী এই ঘটনার সাথে জড়িত ছিল। পুলিশের উপ-মহাপরিদর্শক বলেন, "নিরাপত্তা রক্ষীদের এবং এলাকার ভারপ্রাপ্ত কর্তার পক্ষ থেকে যদি কোনও নিরাপত্তা ত্রুটি পাওয়া যায় তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও বলেন, এই হামলার দায় কাশ্মীর ফ্রিডম ফাইটার (কেএফএফ) গ্রুপ করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…