Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত সোনিয়া-মনমোহন!আর কে কে আমন্ত্রিত?

Sonia Gandhi - Manmohan Singh  (File Picture)
Sonia Gandhi - Manmohan Singh (File Picture)

 

দুরন্ত বার্ত ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি রাম লালার মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিরোধীপক্ষ ব্রাত্য হচ্ছে না রামজন্মভূমির মহাযজ্ঞে। মন্দির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ গিয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী , প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ শীর্ষ বিরোধী নেতাদের কাছে।

বিশ্বহিন্দু পরিষদের কার্যকরি সভাপতি অলোক কুমার জানিয়েছেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ইতিমধ্যে বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়? অলোক জানিয়েছেন, উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে সোনিয়া গান্ধী, মনমোহন সিং ছাড়াও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। এছাড়াও জেডিএস প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়াকেও আমন্ত্রণ পাঠিয়েছে ট্রাস্ট। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, আমন্ত্রণ পেলেও রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকছেন না কংগ্রেস নেতারা। 

এদিকে রাম মন্দির আন্দোলনের পুরোধা এলকে আডবাণী এবং মুরলী মনোহর যোশী মন্দির উদ্বোধনে থাকছেন না। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাইয়ের দাবি, “দুজনেই (আডবাণী এবং যোশী) বৃহত্তর গেরুয়া পরিবারের প্রবীণ সদস্য। তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেই উদ্বোধনে আসবেন না বলে জানিয়েছেন। দুই নেতার আবেদন শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে।” ট্রাস্ট আরও জানিয়েছে, আরও বে্শ কয়েকজন বিরোধী নেতাকে আমমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তাঁদের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…