Country

3 years ago

Sonia Gandhi : গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

Sonia Gandhi
Sonia Gandhi

 

নয়াদিল্লি, ৩ মার্চ  : ফের অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, ব্রংকাইটিসে আক্রান্ত কংগ্রেসের এই নেত্রী। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে সংক্রমণ রয়েছে তাঁর। এছাড়াও জ্বরে ভুগছেন। স্যর গঙ্গারাম হাসপাতালের চেস্ট ফিজিশিয়ান ডা. অরূপ বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। কিছুদিন আগে ভারত জোড়া যাত্রা চলাকালীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেটি রুটিন চেকআপ বলা হলেও নেত্রীর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর দিয়েছিলেন চিকিৎসকরা। এছাড়া গত বছর দু’মাসের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনিয়া।

You might also like!