Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

India Pakistan Tension: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, পঞ্জাব ও রাজস্থানেও ফিরেছে শান্তি

Situation normal in Jammu and Kashmir,  Punjab, Rajasthan
Situation normal in Jammu and Kashmir, Punjab, Rajasthan

 

নয়াদিল্লি, ১৩ মে : মঙ্গলবার রাতেও ভারত-পাকিস্তান সীমান্তে আর কোনও বিঘ্ন ঘটেনি। রাতে শান্তই রইল ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল, নেই কোনও অশান্তির খবর। রাতভর শান্তই ছিল পরিস্থিতি। বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বায় দৃশ্যত স্বাভাবিক ছিল জনজীবন। মঙ্গলবার রাতে জম্মু, সাম্বা, আখনুর এবং কাঠুয়ায় প্রাথমিকভাবে ড্রোনের দেখা মিললেও, রাতভর কোনও ড্রোন দেখা যায়নি।

জম্মু, সাম্বা ও আখনুরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় মানুষ নিজেদের দৈনন্দিন কাজকর্ম যথারীতি চালিয়ে যাচ্ছেন। গত রাতে এখানে কোনও ড্রোন, গুলিবর্ষণ বা গোলাগুলির খবর পাওয়া যায়নি। পঞ্জাবের ফিরোজপুরেও স্বাভাবিকতা ফিরেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ-বিরতির পর বুধবার চতুর্থ দিন। সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখায় সংঘাতের ধাক্কা কাটিয়ে জম্মু ও কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।


You might also like!