Country

2 years ago

Anil Babar : প্রয়াত শিবসেনা বিধায়ক অনিল বাবর, মহারাষ্ট্র রাজনৈতিক মহলে শোকের আবহ

Anil Babara (File Picture)
Anil Babara (File Picture)

 

মুম্বই, ৩১ জানুয়ারি : প্রয়াত হয়েছেন একনাথ শিবিরের শিবসেনা বিধায়ক অনিল বাবর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৭৪ বছর। নিউমোনিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিধায়ক অনিল বাবর। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়েছে বলে জানা গিয়েছে।

শিবসেনা বিধায়ক অনিল বাবরের প্রয়াণে শোকের আবহ মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে, গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, "বিধায়ক অনিল বাবরের প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তাঁর প্রয়াণে আমরা একজন সত্যিকারের জনপ্রতিনিধিকে হারালাম। জনসাধারণের জন্য তিনি যে কাজ করেছেন, তা কখনই ভুলে যাওয়া যাবে না। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।"

You might also like!