Breaking News

 

Country

2 years ago

Maharashtra Chief Minister Eknath Shinde:জুহু সৈকতে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন শিন্ডে, ট্রাক্টরও চালালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

Maharashtra Chief Minister Eknath Shinde
Maharashtra Chief Minister Eknath Shinde

 

মুম্বই, ৯ ডিসেম্বর : মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকতে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে ট্রাক্টরও চালান মুখ্যমন্ত্রী শিন্ডে। শনিবার দিনের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জুহু সৈকতে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন।

জুহু সৈকতে স্বচ্ছতা অভিযান চলাকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ট্রাক্টর চালান। পরে তিনি জুহুর ইস্কন মন্দিরেও যান। ভিলে-পার্লে ইস্ট এলাকাতেও যান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছেও তিনি আহ্বান জানান।


You might also like!