Country

2 years ago

Senthil Balaji: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সেন্থিল বালাজি, চিকিৎসাধীন চেন্নাইয়ের হাসপাতালে

Senthil Balaji, undergoing treatment at a hospital in Chennai, fell ill suddenly
Senthil Balaji, undergoing treatment at a hospital in Chennai, fell ill suddenly

 

চেন্নাই, ৯ অক্টোবর: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। অর্থ তছরুপ দুর্নীতির মামলায় ধৃত সেন্থিলকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, অর্থ তছরুপ মামলায় সেন্থিলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমানে তিনি চেন্নাইয়ের পুঝল কারাগারে বন্দী রয়েছেন।

অসুস্থ হওয়ার পর সেন্থিলকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, পুলিশ সূত্র এমনটাই জানা গিয়েছে। তবে, সেন্থিলের ঠিক কী হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিশদ কিছু জানানো হয়নি।

You might also like!