Country

2 years ago

Rajya Sabha: রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে রাজ্যসভায় সরব পীযূষ, দিনের মতো মুলতুবি উচ্চকক্ষের অধিবেশন

Sarab Piyush in Rajya Sabha
Sarab Piyush in Rajya Sabha

 

নয়াদিল্লি, ৪ আগস্ট: বিরোধীদের বিক্ষোভের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেল। রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার সরকার পক্ষের সাংসদরা ১৭৬ নম্বর আইনের অধীনে আলোচনার দাবি জানান। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাকবিতন্ডা চলতে থাকে। ইন্ডিয়া জোটের সাংসদরা মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানাতে থাকেন। তুমুল হইহট্টগোলের জেরে প্রথমে দুপুর ও পরে দিনের মতো মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ১৭৬ নম্বর আইনের অধীনে আলোচনার দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শাসক দলের সাংসদরা তখন রাজস্থান ইস্যুতে আলোচনার দাবি জানান। হইহট্টগোলের মধ্যে দিনের মতো মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার অধিবেশন ফের বসবে ৭ আগস্ট বেলা এগারোটা নাগাদ।


You might also like!