Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

3 years ago

Sanjay Raut sent to judicial custody : ২২ আগস্ট অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত, সমস্ত ওষুধ দেওয়ার অনুমতি আদালতের

Sanjay Raut sent to judicial custody
Sanjay Raut sent to judicial custody

 

মুম্বই, ৮ আগস্ট : জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে আগামী ২২ আগস্ট অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের বিশেষ আদালত। জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে ৮ আগস্ট অবধি ইডি-র হেফাজতে পাঠিয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে তোলা হয়েছিল সঞ্জয় রাউতকে। এদিন তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত, আগামী ২২ আগস্ট অবধি তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রথমে আটক করা হয় সঞ্জয় রাউতকে। পরে গ্রেফতার করা হয় উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ এই নেতাকে। প্রথমে ৪ আগস্ট ও পরে ৮ আগস্ট অবধি দুই দফায় ইডি-র হেফাজতে ছিলেন তিনি। এবার ২২ আগস্ট অবধি তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে। আদালত এদিন জানিয়েছে, সঞ্জয় রাউতকে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন সমস্ত ওষুধ দিতে হবে, যা তাঁকে ইডি হেফাজতে থাকার সময় দেওয়া হয়েছিল।


You might also like!