
নাগপুর, ২৩ আগস্ট : চন্দ্রযান-৩ মিশন সফল হবেই আত্মবিশ্বাসের সঙ্গে জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। বুধবার সকালে আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন, "ভারতের চন্দ্রযান-৩ মিশন আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বিজ্ঞানীরা দেশের নাম উজ্জ্বল করেছেন। আমি সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।"
ভারতের স্বপ্নের চন্দ্রযান-৩ বুধবার সন্ধ্যাতেই চাঁদের মাটি স্পর্শ করবে। চন্দ্রযান-৩ মিশনকে ঘিরে দেশবাসীর মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সাফল্য কামনা দেশজুড়ে চলছে পূজার্চনা ও মহাযজ্ঞ। আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এক ভিডিও বার্তায় আরও বলেছেন, "আমার বিশ্বাস এই অভিযান অবশ্যই সফল হবে।"
