Breaking News

 

Country

2 years ago

Road accident in Kashipur:কাশিপুরে অটো ও বাইকের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর জখম ৪ জন

Road accident in Kashipur
Road accident in Kashipur

 

সোনারপুর, ২৩ অক্টোবর : মহাষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর এলাকার কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চার জন। অটোতে আরও কয়েক জন থাকলেও তাঁদের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনাগ্রস্ত অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন অটো এবং বাইক চালকও। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে রঘুনাথপুর এলাকা থেকে বেশ কয়েক জন মহিলা এবং যুবক ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অটোতে তারা কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে। বাইকটি আসছিল সোনারপুরের দিক থেকে। একটি রাস্তার মোড় ঘুরতেই বাইক চালক নিয়ন্ত্রণ হারান এবং সজোরে ধাক্কা মারেন অটোতে। বাইকের ধাক্কায় অটোর সামনের দিকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বাইক চালক এবং অটো চালক দুই গাড়ির মাঝে আটকে গিয়েছিলেন। অটোটি রাস্তার উপর উল্টে যায়। পিছন দিকে বসে থাকা দুই মহিলা গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়।

You might also like!