
ঝাঁসি, ১৮ নভেম্বর : উত্তর প্রদেশের ঝাঁসিতে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে কুখ্যাত অপরাধী রশিদ কালিয়া। পিন্টু সেঙ্গার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত এই রশিদ, তার মাথার দাম রাখা হয়েছিল ১.২৫ লক্ষ টাকা। শনিবার এসটিএফ দলের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে রশিদ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসপি নেতা পিন্টু সেঙ্গার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রশিদ। কানপুরে বিএসপি নেতা পিন্টু সেঙ্গার হত্যা মামলায় ওয়ান্টেড শুটার রশিদ কালিয়ার মাথার দাম ১.২৫ লক্ষ রাখা হয়। প্রায় দশ জেলার পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে শনিবার ভোররাতে ঝাঁসি এসটিএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছে রশিদ। যে বাইকে সে পালানোর চেষ্টা করছিল, সেই বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
