Breaking News

 

Country

2 years ago

Ayodhya Ram Mandir : অযোধ্যায় রামমন্দিরের গর্ভগৃহের কাজও শেষ পর্যায়ে, নির্মাণ কাজ পরিদর্শন নৃপেন্দ্র মিশ্রর

File Image :  Nipendra Mishra
File Image : Nipendra Mishra

 

অযোধ্যা, ১০ ডিসেম্বর : সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হবে। জোরকদমে শেষ মুহূর্তের কাজ চলছে। মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের কাজও একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছে। এই গর্ভগৃহেই রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত করা হবে। কর্নাটক এবং রাজস্থান থেকে নিয়ে আসা বিশেষ পাথর দিয়ে তৈরি করা হচ্ছে রামলালার তিনটি মূর্তি। সেগুলির মধ্যে যে কোনও একটিকে বেছে নেবেন ট্রাস্টের আধিকারিকেরা।


আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এই বাছাই-পর্ব শেষ করতে চলেছেন তাঁরা। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে রামলালার মূর্তিকে মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র রাম মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, "রাম মন্দির নির্মাণের ক্রমাগত পর্যালোচনা করা হচ্ছে এবং পর্যালোচনা করার পর আমরা আশ্বস্ত হচ্ছি যে, ২২ জানুয়ারি ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠা (অধিষ্ঠান) অনুষ্ঠিত হবে। সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।"


রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনে বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। মোট ৮০০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তার মধ্যে ৬০০০ জন সাধুসন্ত। বাকি ২০০০ জন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ।


শুধু ক্রিকেটারেরা নন, নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ অম্বানি, গৌতম আদানি এবং রতন টাটা। থাকবেন রামায়ণ সিরিয়ালে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়া। থাকতে পারেন অমিতাভ বচ্চনের মতো তারকারাও। থাকতে পারেন অক্ষয় কুমারও।

You might also like!