
চেন্নাই, ১৫ অক্টোবর : চেন্নাই শহরের বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে । শনিবার আঞ্চলিক আবহাওয়া দফতর(আরএমসি) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব অঞ্চলে নিম্নচাপের কারণে চেন্নাই শহরের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘন্টা আকাশ মেঘলা থাকবে।
চেন্নাই শহরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলার বিভিন্ন অংশে শনিবার রাত থেকেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
