
পুলওয়ামা, ৪ আগস্ট: জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আজ, শুক্রবার সকালে পুলিশ এবং সিআইপিএফের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলওয়ামা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য টাকা জোগারের অভিযোগে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে এনআইএ মঙ্গলবার উপত্যকার চারটি জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য টাকার তহবিল তৈরির অভিযোগে ব্যাপক অভিযান চালায়।
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানায়, শ্রীনগর, বডগাম, কুপওয়ারা এবং পুলওয়ামা জেলার সাতটি স্থানে জম্মু কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত ট্রাস্ট এবং ব্যক্তিদের ক্যাম্পাসে ব্যাপক অভিযান চালানো হয়।
