Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Rahul Gandhi : ১৬ তারিখ বিকানেরে রাহুল গান্ধীর রোড শো, প্রস্তুতিতে ব্যস্ত কংগ্রেস নেতারা

Rahul Ghandhi (File picture)
Rahul Ghandhi (File picture)

 

বিকানের  : ১৬ তারিখ রাজস্থানের বিকানেরে রোডশো করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । ঐদিন বিকানেরের পশ্চিম-পূর্ব বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের জন্য একটি রোড শোতে অংশ গ্রহণ করবেন রাহুল। রাহুলের কর্মসূচি ঠিক হওয়ার পরই প্রস্তুতি শুরু করেছেন কংগ্রেস নেতারা।

কোন রুটে রাহুলের রোড শো করা উচিত যাতে করে পূর্ব এবং পশ্চিম উভয় আসনই লাভবান হবে, এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেন পশ্চিমের প্রার্থী ডঃ বিডি কাল্লা, পূর্ব অঞ্চলের প্রার্থী যশপাল গেহলত, কংগ্রেসের রাজ্য সম্পাদক হাজি জিয়া উর রহমান আরিফ।

কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক নিতিন ভাতসাস জানিয়েছেন, ১৬ নভেম্বর দুপুর ১২টার পর রাহুল গান্ধী বিকানেরে পৌঁছবেন। এরপর তিনি রোড শোতে অংশ নেবেন। বিকানেরে রাহুল গান্ধী প্রায় দু থেকে তিন ঘণ্টা থাকতে পারেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে। যদিও রাহুলের বিস্তারিত কর্মসূচি এখনও বিকানেরের কংগ্রেস পায়নি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতও রাহুল গান্ধীর সঙ্গে বিকানেরে আসতে পারেন, যদিও তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি। রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সংগঠনের কয়েকজন আধিকারিকও। রাহুলের নিরাপত্তার কথা মাথায় রেখে রুটগুলি নির্ধারণ করা হবে। গঙ্গাশহর-ভিনাসারসহ আরও কয়েকটি এলাকায় রোড শো হতে পারে রাহুল গান্ধীর।

You might also like!