Country

2 years ago

Rahul arrived in Imphal:শান্তির বার্তা নিয়ে রাহুল পৌঁছলেন ইম্ফলে, কংগ্রেস নেতা কথা বলবেন নাগরিক সমাজ ও অসহায়দের সঙ্গে

Rahul arrived in Imphal
Rahul arrived in Imphal

 

ইম্ফল, ২৯ জুন : শান্তির বার্তা নিয়ে মনিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মণিপুরের নাগরিক সমাজ ও অসহায়দের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পাড়ি দেন রাহুল, দুপুর বারোটার আগেই মণিপুরের রাজধানীতে পৌঁছে যান তিনি। বৃহস্পতি এবং শুক্রবার গোষ্ঠীহিংসায় দীর্ণ উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

হিংসায় ঘরছাড়া অধিবাসীদের সঙ্গে কথা বলবেন রাহুল। তিনি বিষ্ণুপুরের শরণার্থী শিবিরে যাবেন। রাতে থাকবেন মৈরাংয়ে। শুক্রবার রাজধানী ইম্ফলের বিভিন্ন শরণার্থী শিবিরে যাওয়ার কথা রাহুলের। যুযুধান মেইতেই জনগোষ্ঠী এবং কুকি এবং নাগা জনজাতির নাগরিক সমাজের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। দিল্লি ফেরার আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি।

প্রসঙ্গত, মণিপুরে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক হিংসায় নিহতের সংখ্যা দেড়শো ছুঁতে চলছে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ! গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেও তার পরেও হিংসার একাধিক ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল গান্ধী।



You might also like!