Breaking News

 

Country

2 years ago

Raghubar Das: ওডিশার রাজ্যপাল নিযুক্ত হয়ে খুশিতে মাতলেন রঘুবর দাস, অভিনন্দন বার্তা নবীন পট্টনায়েকের

Raghubar Das (File Picture)
Raghubar Das (File Picture)

 

জামশেদপুর, ১৯ অক্টোবর : ওডিশার রাজ্যপাল নিযুক্ত হয়ে আনন্দে মাতলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ঝাড়খণ্ডের জামশেদপুরের বাড়িতেই আনন্দ উদযাপন করেন তিনি, মিষ্টি মুখ করেন রঘুবর দাস। রঘুবর দাসকে মিষ্টি খাইয়ে দেন আত্মীয়স্বজন, পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, ওডিশা ও ত্রিপুরার রাজ্যপাল পরিবর্তন করেছে কেন্দ্র, ওডিশার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে রঘুবর দাসকে।

এই খবর রঘুবর দাসের জামশেদপুরের বাড়িতে পৌঁছতেই আনন্দ উদযাপন করেন পরিবারের সদস্যরা। এদিকে, ওডিশার নবনিযুক্ত রাজ্যপাল রঘুবর দাসকে অভিনন্দন জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নবীন পট্টনায়েক জানিয়েছেন, ওডিশার রাজ্যপাল নিযুক্ত হওয়ায় রঘুবর দাসজিকে অভিনন্দন। রাজ্যের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। তাঁর সফল কার্যকাল কামনা করছি।"


You might also like!