Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

Country

1 week ago

PM Modi roadshow in Udupi: উডুপিতে রোড শো প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi during the roadshow in Udupi on Friday
Prime Minister Narendra Modi during the roadshow in Udupi on Friday

 

উডুপি, ২৮ নভেম্বর : কর্ণাটকের উডুপিতে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শুক্রবার মন্দির নগরী উডুপিতে একটি রোড শো করেন। প্রধানমন্ত্রী এদিন ম্যাঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করেন এবং একটি বিশেষ হেলিকপ্টারে করে উডুপির উদ্দেশ্যে যাত্রা করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী উডুপি-তে শ্রীকৃষ্ণ মঠে যাবেন এবং অংশ নেবেন লক্ষ কণ্ঠ গীতা পরায়ণ কর্মসূচিতে- এই ভক্তিমূলক সমাবেশে অংশ নেবেন ছাত্রছাত্রী, সাধু, বিদ্বজ্জন এবং সর্বশ্রেণীর সাধারণ নাগরিক সহ ১ লক্ষ মানুষ। তাঁরা একসঙ্গে শ্রীমৎ ভগবৎ গীতা পাঠ করবেন।

প্রধানমন্ত্রী কৃষ্ণ মন্দিরের সম্মুখে অবস্থিত সুবর্ণতীর্থ মণ্ডপের উদ্বোধন করবেন এবং পবিত্র কনকনা কিন্ডি-র জন্য কনক কবচ উৎসর্গ করবেন। কথিত আছে পবিত্র কনকনা কিন্ডি জানলা দিয়ে কনকদাস ভগবান কৃষ্ণের ঐশ্বরিক দর্শন পেয়েছিলেন। ৮০০ বছর আগে উডুপি-র শ্রীকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন শ্রী মাধবাচার্য, যিনি ছিলেন বেদান্তের দ্বৈত দর্শনের প্রবর্তক।

You might also like!