Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

PM again spoke with Dhami: উত্তরকাশির উদ্ধারকাজ নিয়ে ফের পুষ্করের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, সমস্ত কথা শুনলেন মোদী

Prime Minister spoke to Pushkar again about the rescue work of Uttarkashi
Prime Minister spoke to Pushkar again about the rescue work of Uttarkashi

 

নয়াদিল্লি ও উত্তরকাশি, ২৮ নভেম্বর: উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে মঙ্গলবার পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া সমস্ত শ্রমিকদের নিয়মিত খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও সব কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ভিতরে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও কথাবার্তা চলছে।

মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, এসডিআরএফ দ্বারা প্রতিষ্ঠিত যোগাযোগ সেটআপের পাশাপাশি, বিএসএনএল দ্বারা টেলিফোন যোগাযোগ সেটআপও প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনাস্থলে এসডিআরএফ, এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকের দলও রয়েছে। সব আধিকারিককে ২৪ ঘণ্টা তৎপর অবস্থায় রাখা হয়েছে।


You might also like!