Country

2 years ago

PM-visit-Dehradun-Uttarakhand:৮ ডিসেম্বর দেহরাদূন যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন

PM-visit-Dehradun-Uttarakhand
PM-visit-Dehradun-Uttarakhand

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর  : দেহরাদূনে আগামী শুক্রবার উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনটি শুক্রবার, ৮ ডিসেম্বর শুরু হবে। চলবে দুদিন ধরে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী ৮ ডিসেম্বর উত্তরাখণ্ডের দেহরাদূনে সফর করবেন। দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ইনস্টিটিউটে তিনি ‘উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩’-এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে ভাষণও দেবেন।

'উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সম্মেলন ২০২৩' হল উত্তরাখণ্ডকে একটি নতুন বিনিয়োগ গন্তব্য হিসাবে প্রতিষ্ঠার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের থিম হল 'শান্তি থেকে সমৃদ্ধি'। সারা বিশ্বের হাজার হাজার বিনিয়োগকারী এবং প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি নেতৃস্থানীয় শিল্পপতিরা।

You might also like!