Country

2 years ago

Narendra Modi:উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ নভেম্বর  : বৃহস্পতিবার উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, দেবভূমি উত্তরাখণ্ড ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে অমূল্য অবদান রেখেছে।

প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে এক পোস্টে লেখেন, “ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে দেবভূমি উত্তরাখণ্ডের অমূল্য অবদান রয়েছে। প্রাকৃতিক পর্যটনের জন্য বিখ্যাত এই রাজ্যে আমার পরিবারের সকল সদস্য অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সাহসী। আজ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে তাঁদের আমার অনেক শুভেচ্ছা।”


You might also like!