
নয়াদিল্লি, ১১ এপ্রিল : জন্মবার্ষিকীতে মহাত্মা জ্যোতিবা ফুলেকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করলো গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সংসদ চত্বরের প্রেরণা স্থলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সকালে মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।
এছাড়াও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, জ্যোতিরাও ফুলে, যিনি জ্যোতিবা ফুলে নামেও পরিচিত, তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক এবং লেখক। তাঁর কর্মজীবন বহু ক্ষেত্রে বিস্তৃত ছিল, যার মধ্যে অস্পৃশ্যতা ও জাতিভেদপ্রথার নির্মূল এবং নারী ও নিপীড়িত জাতির মানুষদের শিক্ষাদানের প্রচেষ্টা অন্যতম।
President Droupadi Murmu paid floral tributes to Mahatma Jyotirao Phule on his birth anniversary at Prerna Sthal, Samvidhan Sadan. Mahatma Jyotirao Phule devoted his life to the upliftment of marginalized communities. He made significant contributions to the advancement of… pic.twitter.com/kPcPSM8DiL
— President of India (@rashtrapatibhvn) April 11, 2026
