Country

2 years ago

President Draupadi Murmu is visiting Suriname:আজ সুরিনাম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, সার্বিয়াতেও রয়েছে মুর্মুর কর্মসূচি

President Draupadi Murmu is visiting Suriname:
President Draupadi Murmu is visiting Suriname:

 

নয়াদিল্লি, ৪ জুন : আজ সুরিনাম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।৪-৬ জুন সুরিনাম সফরে যাচ্ছেন। সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির আমন্ত্রণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ থেকে ৬ জুন সুরিনামে সফর করবেন। এই সফরের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট সন্তোখির সঙ্গে বিশেষ আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। সুরিনামের পাশাপাশি সার্বিয়াতেও যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সার্বিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে ৭ জুন সে দেশে যাবেন ভারতের রাষ্ট্রপতি। শনিবার রাষ্ট্রপতি ছয় দিনের সুরিনাম ও সার্বিয়া সফরে দিল্লি থেকে রওনা দিয়েছেন।

গত বছর ২৫ জুলাই ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার ১১ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। প্রথম বিদেশ সফরে ভারতের রাষ্ট্রপতি যাচ্ছেন দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামে, তারপর যাবেন সার্বিয়াতে। আগামী ৪-৬ জুন সুরিনাম সফরে থাকবেন রাষ্ট্রপতি, তারপর যাবেন সার্বিয়াতে।


You might also like!