Country

2 years ago

Air Pollution in Delhi : দায়িত্ব নিল প্রকৃতি, বৃষ্টিতে দিল্লি-এনসিআরে শ্বাসকষ্টে স্বস্তির ছাপ

Prakriti took over, breathing relief in Delhi-NCR
Prakriti took over, breathing relief in Delhi-NCR

 

নয়াদিল্লি, ১০ নভেম্বর : রাজধানী দিল্লি-এনসিআরে বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টি শুক্রবার সকালে স্বস্তির নিঃশ্বাস এনেছে। এদিন সকালে যারা হাঁটতে গিয়েছিলেন তাদের শ্বাস নিতে খুব একটা সমস্যা হয়নি। তবে এখনও অনেক জায়গায় বাতাসের মান খারাপ রয়েছে। আরও বৃষ্টি হলে অবশ্যই উন্নতি হতে পারে। সরকার ও আদালত অবিলম্বে সংকটের সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে হয় এবার প্রকৃতিও দায়িত্ব নিয়েছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, দিল্লি-এনসিআর-এ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) লেভেল এদিন সকালে ৪০০-তে নেমে এসেছে। বৃহস্পতিবার তা ৫০০ ছাড়িয়েছিল। এদিন সকালে আনন্দ বিহারে একিউআই ছিল ৪৬২, আরকে পুরমে ৪৬১, পাঞ্জাবি বাগে ৪৬০ এবং আইটিও-তে ৪৬৪৷ ভারতের আবহাওয়া দফতরের আধিকারিকরা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি-এনসিআরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটা হলে বায়ু দূষণের পরিমাণ আরও কমতে পারে।

প্রসঙ্গত, দিল্লি-এনসিআরের বাতাস এক সপ্তাহ ধরে এতটাই বিষাক্ত ছিল যে রাজধানীর কোনও এলাকায় শ্বাস নেওয়ার জন্য উপযুক্ত বাতাস ছিল না। এদিন স্বস্তির বৃষ্টিতে মানুষও বিশুদ্ধ বাতাস পেয়েছে। এদিকে, দিল্লিতে গ্রুপ ৪ নিয়ম বলবৎ রয়েছে।

You might also like!