
বারামুল্লা, ৯ জুন : শুক্রবার গুলমার্গ রিসর্টে গন্ডোলা রাইডের সময় আটকে পড়া ২৫০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানায়, গন্ডোলায় চড়ে আড়াইশ পর্যটক ফিরছিলেন। এদিকে, ক্যাবল কারের আকস্মিক ত্রুটির কারণে গন্ডোলা ফেজ-২-এ আটকে পড়েন সব পর্যটক। গুলমার্গের এসএইচও ইন্সপেক্টর ইরশাদ আহমেদের নেতৃত্বে পুলিশের উদ্ধারকারী দল গন্ডোলা কার কর্পোরেশনের কর্মচারীদের সহায়তায় সবাইকে উদ্ধার করে। পর্যটকরা তাদের সময়মত সাহায্যের জন্য বারামুল্লা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
