Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Panchkula : পঞ্চকুলায় একই পরিবারের ৭ জনের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

Police investigate mysterious death of 7 members of the same family in Panchkula
Police investigate mysterious death of 7 members of the same family in Panchkula

 

পঞ্চকুলা, ২৭ মে : রোমহর্ষক এক ঘটনা ঘটলো হরিয়ানার পঞ্চকুলায়। দেহরাদূনের বাসিন্দা একই পরিবারের ৭ সদস্যের দেহ উদ্ধার হল একটি গাড়ি থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁরা আত্মঘাতী হয়েছেন। সোমবার মধ্যরাতে পঞ্চকুলার ২৭ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ৭ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়িটি, সেই গাড়ির ভিতর থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পরিবারের আত্মহত্যার বিষয়টি জোরালোভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঋণ পরিশোধ না করার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সূত্র অনুসারে, দেহরাদূনের বাসিন্দা প্রবীণ মিত্তল সোমবার তাঁর পরিবারের সঙ্গে বাগেশ্বর ধামে আয়োজিত হনুমান কথা অনুষ্ঠানে যোগ দিতে পঞ্চকুলায় এসেছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর, তাঁরা দেহরাদূনে ফিরে যাওয়ার সময় আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নেন বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিচয় জানা গেছে, ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তল, যিনি দেহরাদূনের বাসিন্দা, তাঁর বাবা-মা, স্ত্রী এবং তাঁদের তিন সন্তান - দুই মেয়ে এবং এক ছেলে।

পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক বলেন, "আমরা খবর পেয়েছি, ৬ জনকে ওজস হাসপাতালে আনা হয়। আমরা যখন পৌঁছই, তখন জানতে পারি যে তারা সবাই মৃত। আরেকজনকে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে আনা হয়েছিল; তাকেও মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য।"

You might also like!