Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi : ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন প্রধানমন্ত্রীর, পুষ্পার্ঘ্য নিবেদন মোদীর

Prime Minister visited Arichal Munai Point (Collected)
Prime Minister visited Arichal Munai Point (Collected)

 

চেন্নাই, ২১ জানুয়ারি : উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার "প্রাণ প্রতিষ্ঠা"-র ঠিক একদিন আগে, রবিবার তামিলনাড়ুর ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করেন মোদী, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি।

বলা হয়ে থাকে যে, এই আরিচাল মুনাই পয়েন্ট থেকেই রামসেতু তৈরি হয়েছিল। এদিন সকালে সমুদ্রের তীরে বসে বেশ কিছু সময় প্রাণায়ামও করেছেন প্রধানমন্ত্রী মোদী। সূর্য প্রণামও করেন তিনি। প্রসঙ্গত, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে দেশের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোদী, আর রবিবার সকালে ধনুশকোডির আরিচাল মুনাই পয়েন্ট পরিদর্শন করেছেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…