Breaking News
 
Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ

 

Narendra Modi : ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে সফর প্রধানমন্ত্রীর, মোদী যাবেন মহারাষ্ট্রেও

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন। ওই দিন সকালে লখনউতে তিনি "উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন-২০২৩"-এর উদ্বোধন করবেন। এছাড়া "গ্লোবাল ট্রেড শো"-এর পাশাপাশি "ইনভেস্ট ইউপি ২.০" কর্মসূচিরও সূচনা করবেন তিনি। উত্তর প্রদেশের পাশাপাশি মহারাষ্ট্রের বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

মুম্বইতে দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং মুম্বই-সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনগুলি দেশের নবম এবং দশমতম বন্দে ভারত ট্রেন হবে। এরপর বিকেল সাড়ে ৪টায়, তিনি মুম্বইয়ের মারোল-এ আলজামেয়া-তুস-সাইফিয়া- দ্য সাইফি একাডেমী--র নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…