
ভোপাল, ২৯ নভেম্বর : আজ (বৃহস্পতিবার) মধ্যপ্রদেশের নির্বাচনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি এখানে সাতনা, ছতারপুর ও নিমুচ জেলায় জনসভায় ভাষণ দেবেন।
রাজ্য বিজেপির প্রচারবিভাগের প্রধান আশিস আগরওয়াল জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুসারে, আজ প্রধানমন্ত্রী মোদী সকাল ১১টায় সাতনা জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় ছতারপুর ও বিকাল সাড়ে ৪টায় নিমুচে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি।
