Country

3 years ago

Narendra Modi: খাদ্য সংকটের সম্মুখীন বিশ্বের কাছে শ্রী অন্ন এক বড় উপহার স্বরূপ : প্রধানমন্ত্রী

Narendra Modi at Sri Anna Conference
Narendra Modi at Sri Anna Conference

 

নয়াদিল্লি, ১৮ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আন্তর্জাতিক মিলেট অর্থাৎ শ্রীঅন্ন সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির পুষাস্থিত কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রারও আনুষ্ঠানিক প্রকাশ করেন। ডাক টিকিটটি ৫ টাকার মূল্যের। এতে শ্রী অন্নর বিভিন্ন প্রকারের ছবি রয়েছে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, খাদ্য সংকটের সম্মুখীন বিশ্বের কাছে শ্রী অন্ন এক বড় উপহার স্বরূপ। তিনি আরও বলেন, শ্রীঅন্ন-এর উৎপাদন বাড়লে দেশের আড়াই কোটি কৃষকের আয় বাড়বে। মজবুত হবে গ্রামীন অর্থ ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কথায়, শ্রীঅন্ন ভারতীয় জীবন শৈলীর অঙ্গ। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলির তরফে শ্রীঅন্নর উৎপাদন বাড়ানোর বিষয়ে সহযোগিতার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ভারতের প্রস্তাব এবং প্রচেষ্টার পর রাষ্ট্রসঙ্ঘ ২০২৩ সালকে ''আন্তর্জাতিক মিলেট বছর'' হিসেবে ঘোষণা করেছে। আজকের এই অনুষ্ঠানে ভারতের ৭৫ লক্ষেরও বেশি কৃষক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যা এর গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ২.৫ কোটি ক্ষুদ্র কৃষক সরাসরি বাজরার সঙ্গে জড়িত। শ্রী অন্নর জন্য আমাদের মিশন এই ক্ষুদ্র কৃষকদের জন্য আশীর্বাদ হতে চলেছে।


You might also like!