
নয়াদিল্লি, ৫ মে : কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার জি-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। নগর পরিকাঠামো উন্নয়ন এবং ভারতের বিদ্যুৎ ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।"
সোমবার মনোহর লাল খাট্টারের ৭১-তম জন্মদিন উপলক্ষ্যে হরিয়ানার পঞ্চকুলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রেখা শর্মা। তিনি বলেছেন, "আজ আমাদের দেশের একজন মহান নেতার জন্মদিন, যিনি প্রায় ১০ বছর ধরে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাতে চাই। দেশে তাঁর মতো মানুষের প্রয়োজন - যারা দেশ গঠনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিষ্ঠার সঙ্গে হরিয়ানা এবং দেশ উভয়েরই সেবা করেছেন। আমি তাঁর অব্যাহত সাফল্য এবং বৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।"
Best wishes to Union Minister Shri Manohar Lal Khattar Ji on his birthday. His efforts towards boosting urban infrastructure and strengthening India’s power sector are commendable. Praying for his long and healthy life.@mlkhattar
— Narendra Modi (@narendramodi) May 5, 2025
