Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Amit shah PC in Jaipur: বিগত ৫ বছর ধরে কংগ্রেসের স্বজনপ্রীতি, দুর্নীতি ও তোষণে ত্রস্ত রাজস্থানের মানুষ : অমিত শাহ

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

জয়পুর, ২৩ নভেম্বর: রাজস্থানে এবার বিজেপি সরকার গঠন করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার সকালে জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, "আমি গোটা রাজস্থান সফর করেছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, রাজস্থানে পরবর্তী সরকার ভারতীয় জনতা পার্টি গঠন করছে। রাজস্থানের প্রতিটি প্রান্তে মানুষের মধ্যে পরিবর্তনের মেজাজ রয়েছে। রাজস্থানের জনগণ কংগ্রেস সরকারকে বিদায় জানাতে নিজেদের মনস্থির করেছেন।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "রাজস্থান বরাবরই মোদীজির পাশে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। ২০১৪ এবং ২০১৯ উভয় নির্বাচনেই বিজেপিকে সমস্ত আসন দিয়ে রাজস্থানের মানুষ সবসময় মোদীজিকে সমর্থন করেছেন।" অমিত শাহ বলেছেন, "গত ৫ বছরে রাজস্থানে কেউ যদি সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে তাঁরা হলেন মহিলা এবং দলিত। গেহলট সরকারের তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে। গত ৫ বছরে ছাবরা, ভিলওয়াড়া, কারাউলি, যোধপুর, চিত্তোরগড়, নোহার, মেওয়াত, মালপুরা, জয়পুরে পরিকল্পিত দাঙ্গা হয়েছে। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে গেহলট সরকার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "গত ৫ বছরে রাজস্থানে ২ লক্ষের বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। কংগ্রেসের লাল ডায়েরি দুর্নীতির প্রতীক। এখানে অনেক আত্মসাতের মামলা হয়েছে। সচিবালয়ে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ও এক কেজি সোনা পাওয়া গিয়েছে। তা সত্ত্বেও গেহলট সরকারের নড়চড় নেই। রাজস্থানের কৃষকদের অবস্থাও খুব খারাপ। ১০ দিনের মধ্যে ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা গেহলট সরকার ৫ বছরেও ৫ শতাংশ কৃষকের ঋণ মকুব করেনি।"


You might also like!